Sunday, December 11, 2016

বিশ্বের দীর্ঘতম বাঙ্গালী নারী, রোজ লাগে ২ কেজি চালের ভাত | Bangla Latest News





তিনি সাধারণ এক গ্রাম্য তরুণী। সিদ্দিকা পারভিন | বয়স ২৭ বছর। বাস ভারতের দক্ষিণ দিনাজপুরের বংশীহারী গ্রামে | জীবনের সব কিছু উল্টোপাল্টা করে দিয়েছে সিদ্দিকার উচ্চতা | সাড়ে আট ফিট | তিনি বিশ্বের উচ্চতম মহিলা।

কিন্তু এ যে কত বড় যন্ত্রণা‚ তা টের পান সিদ্দিকা আর তাঁর পরিবার | উচ্চতার সঙ্গে তাল মিলিয়ে দেহের ওজন ১২০

কেজি | সারাদিন জ্বলছে জঠর | নিত্য চাই ২ কেজি চালের ভাত | সামান্য দিনমজুরের পরিবারে তা জোটাতে নাভিশ্বাস উঠছে | তার উপর আছে যথেষ্ট পরিমাণ পোশাক জোগাড়ের দুশ্চিন্তা | আছে লোকলজ্জার আর অসহ্য কৌতূহলের ভয় | কার্যত ঘরবন্দি হয়েই দিন কাটে তরুণীর।

সিদ্দিকার এই অতিকায় উচ্চতার কারণ পিট্যুইটারি গ্রন্থিতে টিউমার | সরকারের উদ্যোগে প্রথমে এসএসকে এম‚ তারপর দিল্লির এইমস-এ হয়েছে চিকিৎসা | কিছুটা সুস্থ হয়েছেন ঠিকই | কিন্তু নির্মূল হয়নি অসুখ | মেরুদণ্ডে সমস্যার জন্য হাঁটতেও পারেন না সোজা হয়ে।

এখনও জারি সিদ্দিকার চিকিৎসা | রাজ্য সরকারের উদ্যোগে মাসে মাসে পাওয়া যায় মহার্ঘ্য ইঞ্জেকশন | কিন্তু সেটা নিতে আসতে হয় কলকাতার এসএসকে এম-এ | যাতায়াতের খরচ আছে | তারপর‚ রাস্তায় বের হলেই লোকের কৌতূহল আর প্রশ্নের বাণে জর্জরিত হয়ে যান সিদ্দিকা।

জঠরজ্বালা আর লোকলজ্জা‚ দুয়ের হাত থেকেই মুক্তি চান সিদ্দিকা | তাকিয়ে আছেন অনাগত ভবিষ্যতের দিকে | যদি কোথাও থেকে নিশ্চিত হয় পর্বতসম অন্নের জোগান | অথবা যদি চিকিৎসা করেই কমানো যায় তাঁর অতিমানবীয় খিদে।

No comments:

Post a Comment